রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বৃক্ষরোপণ কর্মসূচি

253

প্রাকৃতিক বিপর্যয় রক্ষার্থে বৃক্ষের বিকল্প নেই। রোটারি ক্লাব অব চিটাগাং সিটি প্রতি বছরের ন্যয় এই বছরও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১১টায় পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি, চট্টগ্রামে।

Advertisement

ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেনের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, এসিস্টেন্ট গভর্নর ছাইফুল হুদা সিদ্দিকি, কর্নফুলি জোনের জোনাল কোঅর্ডিনেটর মোঃ আকবর হোসেন, চার্টার প্রেসিডেন্ট এড উত্তম কুমার দত্ত, চার্টার মেম্বার জাকারিয়া সোহেল, পাস্ট প্রেসিডেন্ট কামরুল মোর্শেদ তমাল ও তার ছোট মেয়ে নুসাফা মোর্শেদ, পাস্ট প্রেসিডেন্ট এড জহির উদ্দিন মাহমুদ, আই পি পি মোহাম্মদ শাহজাহান, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সিটির আই পি পি জুনায়েদ দিহান, প্রেসিডেন্ট তানজিলা জুনায়েদ এবং চিফ সার্জেন্ট এট আর্মস হুমায়রা চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনির অভিভাবক রাকিব মোল্লা লাভলু, আজাদ, সাব্বির, রাসেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত কর্মসূচিতে ১৫০টি বিভিন্ন ধরনের ফলজ, ঔষধি, ফুল ও বনজ চারা রোপন করা হয়।

Advertisement