শহীদ মাহাফুজ স্মৃতি সংসদের উদ্যোগে কেক কেটে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
এসময় তিনি বলেন শেখ রাসেল’র জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের শিশু কিশোররা দেশ গঠনের জন্য আগামী দিনে তৈরি হবে। যা দেশকে প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।
আবদুল কাদের’র সভাপতিত্বে শফিকুর রহমান তাপসের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ মাহাফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠা সভাপতি ও নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, এসএম মামুনুর রশিদ, আনিসুর রহমান, জাবেদুল আলম সুমন, সাখায়াত হোসেন সাকু, কামরুজ্জামান,আবু মোহাম্মদ মহিউদ্দিন, ইয়াছিন আরাফাত, ডাক্তার বাবর, আবু তাহের জাভেদ, নাসির উদ্দিন কুতুবী, মনির উদ্দিন, মাকসুদুর রহমান মাকসুদ, জাফর আলম রবিন, মোজাম্মেল হোসেন জেকী, ইয়াছিন আরাফাত বাপ্পি, জাহেদ হাসান শিশির, সজীব আনোয়ার ইভান, মহিউল ইসলাম, আরমান হোসেন প্রমূখ।

















