চট্টগ্রাম শিশু একাডেমিতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন

796

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী ( সা:) উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল আজ বুধবার (২০ অক্টোবর) সকাল ১১টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Advertisement

শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: নুরুল আবছার ভূঁঞারর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খোন্দকার। বক্তব্য রাখেন চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রের ঠিকাদার মো: আলমগীর হোসেন, শিশু একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মো: আবদুল খালেক ও কম্পিউটার অপারেটর মো: মহিউদ্দিন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন শিশু একাডেমি মসজিদের হাফেজ মুহাম্মদ নুরুল আসলাম।

শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রের প্রশিক্ষক- প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা পবিত্র ঈদ-ই মিলাদুন্নবীর (সা:) তাৎপর্য তুলে ধরেন।

Advertisement