বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর

669

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বায়েজিদ থানা মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নুরানী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

Advertisement

মুক্তিযোদ্ধা সংসদ বায়েজিদ থানা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান নুর হোসেন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান ও সদস্য জয়নুদ্দিন জয়। বক্তব্য রাখেন সন্তান কমান্ড বায়েজিদ থানা কমিটির সদস্য শওকত মাহমুদ, শেখ সাদী বেলাল, বেলাল উদ্দিন ও রফিকুল ইসলাম খোকন ও মরহুমের সন্তান সোহরাব উদ্দিন। মুক্তিযোদ্ধা সংসদ বায়েজিদ থানা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল মুন্সী, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সওদাগর, বীর মুক্তিযোদ্ধা ডেভিট ইউসুফসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। মাহফিল পরিচালনা করেন নুরানী জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ মজুমদার মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর। মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো আন্দোলন-সংগ্রামে তাঁর সরব উপস্থিত ছিল সবসময়।

তিনি আরো বলেন, আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করে গেছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ মজুমদার। তিনি একজন নির্লোভ সমাজ কর্মী ছিলেন। নীতি আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। চট্টগ্রাম নগরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম অনোয়ার উল্লাহ মজুমদার। সংগ্রাম, ত্যাগ, লড়াইয়ের মাধ্যমেই তিনি মানুষের মন জয় করেছিলেন।দেশের জন্য মুক্তিযুদ্ধে লড়াই করেছেন মাঠে ময়দানে। তার সংগ্রামী আদর্শ, আমাদের প্রেরণার উৎস। আনোয়ার উল্লাহ মজুমদার মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে ছিলেন আপোষহীন। আমরা এই বীর মুক্তিযোদ্ধার নীতি অনুসরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাব এই হোক আমাদের শপথ। পরে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ মজুমদারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement