ভাটিয়ারীতে কালো তেলের ডিপুতে অগ্নিকান্ড

394

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুন্ডে একটি কালো তেলের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

বুধবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী এলাকায় মজিদ ষ্টীল শীপ ব্রেকিং ইয়ার্ডের সংলগ্নে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কুমিরা ও বাংলাদেশ নৌবাহিনী মাদাম বিবিরহাটসহ দুইটি ইউনিট তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

জানা যায়, সকাল সাড়ে ৯ টায় ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোডের পশ্চিমে (নামবিহীন) একটি তেলের ডিপুতে বৈদ্যুতিক সর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও বাংলাদেশ নৌবাহিনী মাদাম বিবিরহাট দুইটি ইউনিট তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। কারখানা সংলগ্ন থাকা আমানের ১৫টি টিন সেটের ভাড়ার ঘর, মুজিদ শীপ ব্রেকিং ইয়ার্ডের ৮টি লেবারের ঘর পুড়ে যায়। যা ক্ষয় ক্ষতির পরিমান ৫ লক্ষ টাকা বলে ধারনা করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশেন কর্মকর্তা সুলতান মাহমুদ।

এই বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশেন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, সকাল সাড়ে ৯ টায় ভাটিয়ারী ইউনিয়নের মজিদ শীপ ব্রেকিং ইয়ার্ডের সংলগ্ন একটি ডিপুতে আগুন লেগেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রন আনি। যা ক্ষয় ক্ষতির পরিমান ৫ লক্ষ টাকা বলে ধারনা করছি।

Advertisement