বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পাহাড়ধসে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে ওই ইউনিয়নের জঙ্গল পাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত শিশুর নাম মোহাম্মদ সাইমুন। সে জঙ্গল পাইরাংয়ের চুম্মার পাড়ার রশিদ আহমদের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, শিশু সাইমুন বিকেলে বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে ওই শিশু। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Advertisement
















