বাকলিয়া ইউনিট আ’লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দর সাথে আ জ ম নাছির’র সৌজন্য সাক্ষাত

238

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

Advertisement

এসময় উপস্হিত ছিলেন ক ইউনিটের আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, খ ইউনিটের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক গাজী আবদুল মান্নান, গ ইউনিটের সভাপতি মোঃ হোসেন বাদশা,সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক সহ ক,খ,গ, ইউনিট আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এসময় সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, মহানগর আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন শীল দেশ হিসেবে রুপান্তর করতে যে পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়ন করতে সংগঠনের সাংগঠিক শক্তি আরো সুদৃঢ় করতে নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান।

Advertisement