‘আমার গাড়ি নিরাপদ’ রেজিস্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণে সিএমপি কমিশনার

251

জনসাধারণের জানমালের নিরাপত্তায় ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগ কার্যক্রমে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এগিয়ে গেল আরো একটি ধাপ। নগরীর আটটি পয়েন্টে স্থাপিত বুথের মাধ্যমে চলছে গাড়ি রেজিস্ট্রেশন কার্যক্রম।

Advertisement

আজ রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর জিইসি মোড়ে স্থাপিত বুথে রেজিস্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিএমপি কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

এসময় রেজিস্ট্রেশনকৃত গাড়ির ড্রাইভার ও মালিকদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement