বায়েজিদে পাঁচ বছরের শিশু ধর্ষণ

345

নগরীর বায়েজিদ এলাকায় পাঁচ বছরের শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক কাউসার (২৬) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Advertisement

 

গতকাল বিকাল পৌনে তিনটায় বায়েজিদ বোস্তামি থানাধীন মোহাম্মদ নগর ৬ নম্বর রোডের বৌদ্ধ মন্দিরের পাশে খালি প্লটে এ ঘটনা ঘটে। ধর্ষনের শিকার ভিকটিম বর্তমানে চমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান।

ভিকটিমের খালু মহিউদ্দিন বাদশা জানান, মোহাম্মদ নগর দিদার কলোনীতে বসবাস করে ভিকটিম এবং মাসুদ রানার ছেলে অভিযুক্ত কাউসার। বাসায় কেউ না থাকার সুবাদে ভিকটিমকে চিপস এবং আচার খাওয়ানোর লোভ দেখিয়ে বৌদ্ধ মন্দিরের পাশে খালি প্লটে নিয়ে ভিকটিমকে ধর্ষন করে। পরে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এর পর ভিকটিমের মায়ের কাছে বিষয়টি খুলে বলার পর স্থানীয়রা অভিযুক্ত কাউসারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভিকটিমের পিতা আবদুল আহাদ বলেন, ঘটনার পর অভিযুক্ত যুবক কাউসারের সঙ্গীরা মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে।

সি নিউজ/মুছা

Advertisement