মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় কোর্ট ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ শরিফ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির কার্যকরী সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি মোঃ মুছা, জিয়াউল অলম ঠাকুর, যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এম.এ হাসান, মোহাম্মদ ইরাক, দপ্তর সম্পাদক মোঃ আলী রেজা, সহ-অর্থ সম্পাদক মোঃ ওসমান গণি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী আবদুল নুর, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, মোঃ ইমাম হোসেন ইমন, সদস্য মোঃ সাবের, মোঃ নাছির, মতিলাল দত্ত, জালাল আহমদ প্রমূখ।
আলোচনা সভা শেষে কোর্ট ভববন থেকে র্যালি চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।

















