মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বায়েজিদ থানা যুবদলের উদ্যোগে অদ্য সোমবার (২৪ জানুয়ারি) বাদে আসর বায়েজিদ বোস্তামী (রঃ) এর মাজার সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোআ মাহফিল শেষে অত্র মসজিদের খতিব মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করেন এবং বেহেশতের মেহমান হিসাবে কবুল করার জন্য মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের নিকট ফরিয়াদ জানানো হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোআ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,আব্দুল করিম, বায়েজিদ থানা যুবদলের আহবায়ক অরুপ বড়ুয়া, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, বায়েজিদ থানা যুবদলের সি. যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, রুহুল আমিন, সাহাব উদ্দিন সাজ্জাদ হোসেন সাজু, আলমগীর মোহাম্মদ হেলাল, নজরুল ইসলাম নজু, ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের আহবায়ক মোঃ হাসান, যুগ্ম আহবায়ক তারেক রহমান, ইলিয়াস হোসেন, ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃকিরন, মোঃমাসুদ রানা, মোঃসবুজ, মোঃসাজু, ও মোঃজানে আলম জানু এবং মোঃমিজান প্রমুখ















