কবির স্টিলে লোহার আঘাতে শিপ ইয়ার্ডের কাটারম্যান নিহত

277

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের শীতলপুরে কবির স্টিলের শীপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় আরিফুল ইসলাম সুজন (২৭) নামে এক কাটারম্যানের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার রাত দেড়টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতলা এলাকায় কবির স্টিল শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সুজন একই ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র।

পারিবারিক সুত্রে জানা যায়, সুজন কবির স্টিল শিপ ইয়ার্ডে কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন। রাতে পুরাতন স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় লোহার আঘাতে গুরুতর আহত হয়। এসময় সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিক মারা গেছে। লাশ মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement