চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।
Advertisement
ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিনের বাবা জসিম উদ্দীন আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয় ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক শোকবার্তায় ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দীন ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিনের বাবা মরহুম জসিম উদ্দীনের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এবং আল্লাহ নিকট তাদের উত্তম ধৈর্য্য ধারনের তাওফিক কামনা করেন।
Advertisement
















