বাংলায় সাইনবোর্ড না লেখায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা

616

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ রবিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নাসিরাবাদ সিডিএ এভিনিউ এলাকায় নির্দেশনা মোতাবেক ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লেখায় দি সিরিয়াল গ্রিলারকে ৭ হাজার টাকা, ভি আই পি ইলেক্ট্রনিক্সকে ৫ হাজার টাকা, লিগ্যাসী ফার্ণিচারকে ২ হাজার টাকা, রাইজকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে পোর্ট কানেক্টিং রোডের বড়পুল এলাকার সিঙ্গার প্লাসকে ৩ হাজার টাকা, অনিকর্ন লিমিটেডকে ২ হাজার টাকা, এক্সেস রোডের ব্রাইট স্টার লাইটিংকে ২ হাজার টাকা ও স্টার রিফ্রাইজেশনকে ৫শ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।

Advertisement