চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক সফল মেয়র আ জ ম নাছির উদ্দীন’র মাতা মরহুমা ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব মিলাদ, দোয়া মাহফিল ও শোকসভা বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মরহুমা ফাতেমা জোহরা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা সোলায়মান।
মিলাদ, দোয়া ও শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি প্রণবরাজ বড়ুয়া। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, শ্রমিক লীগ নেতা কামাল উদ্দীন চৌধুরী, মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, সাংবাদিক আলী আহমেদ শাহিন, ওলামা লীগ নেতা ইসমাইল মঞ্জুর আশরাফী, বঙ্গবন্ধু একাডেমি সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খান, আলহাজ্ব ওসমান গণি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দুলাল কান্তি বড়ুয়া, সাংবাদিক হারুন রশিদ, রিমন মুহুরী, সজল দাশ, মো: তিতাস, জাফর আলম প্রমুখ।
















