সন্দ্বীপ এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত একে এইচ সন্দ্বীপ ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২২ সন্দ্বীপ পাবলিক হাই স্কুলস্থ মুস্তাফিজুর রহমান ক্রীড়াঙ্গনে শুক্রবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।
জমকালো এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি, বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাঈনুদ্দীন মিশন, এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান, রূপালী লাইফ ইনসিওরেন্স কোং লিঃ এ-র মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া সহ স্থানীয় ও দূরদূরান্ত হতে আগত অতিথিবৃন্দ।
ক্রীড়ামোদী মানুষের উচ্ছাস আর আবেগঘন ভালবাসার মহাযজ্ঞ সন্দ্বীপ ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২২ উপলক্ষে মুস্তাফিজুর রহমান ক্রীড়াঙ্গন ছিল কানায় কানায় পরিপূর্ণ। অন্তরাল থেকে নেতৃত্ব দেয়া নির্মোহ নিখাঁদ মানুষ মনির হোসেন রোকন ও নাট্যাভিনেতা সুজাত শিমুল।
সাংসদ মিতা তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়ানক পরিণতি থেকে মুক্তির প্রধান হাতিয়ার হতে পারে খেলাধূলা। আমি এ মহা আয়োজনের সাথে সংশ্লিষ্ট দের ধন্যবাদ জানাচ্ছি আশা থাকবে এ আযোজন প্রতি বছর হবে।
তিনি বলেন আমি বিশ্বাস করি সাগর কন্যা খ্যাত সন্দ্বীপ থেকে একদিন জামাল ভূঁইয়ার মত ফুটবলার সৃষ্টি হবে। সন্দ্বীপের অনেক খেলোয়াড় চট্টগ্রাম লীগে খেলছে। আগামীতে সন্দ্বীপের ক্রিকেটার জাতীয় লীগে টিমে খেলবে।
শনিবার সকাল ১০ টায় রূপালী লাইফ রয়েলস এর খেলা রয়েছে। সকলের উপস্থিতি এবং সমর্থন কামনা করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কাজী মঞ্জু।

















