রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ৩৪৮তম সাধারণ সভা শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিটাগাং ক্লাবের কনফারেন্স হলে ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ক্লাব ফার্স্ট লেডি সাবিনা ইয়াসমিন।
সিপি উত্তম কুমার দত্ত, ক্লাব প্রেসিডেন্ট ও ক্লাবের সকল সদস্যরা জনাব জিয়া উদ্দিনকে ক্লাবের অনারারি সদস্য হিসাবে প্রস্তাব করেন। অতিথি তাঁর বক্তব্যে ক্লাবের অনারারি সদস্য হিসাবে সম্মতি প্রকাশ করেন। ক্লাব ফার্স্ট লেডি সাবিনা ইয়াসমিন অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সিপি এড উত্তম কুমার দত্ত রোটারি লেপেল পিন পরিয়ে দেন এবং প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন উপহার তুলে দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পিপি জহির উদ্দিন মাহমুদ, চার্টার মেম্বার জাকারিয়া সোহেল, প্রেসিডেন্ট ইলেক্ট মৃনাল কান্তি দত্ত, সেক্রেটারি দেবাশিষ বড়ুয়া, ট্রেজারার আনোয়ার কবির চৌধুরী, ডিরেক্টর বেগম কামরুন নাহার, সদস্য নয়ন শীল ও স্কাইলেব দে, অসীম বিশ্বাস, রোটারি ক্লাব অব চিটাগাং নর্থের প্রেসিডেন্ট সাঈদ আলী নোমান, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সিটির আইপিপি জুনায়েদ দিহান, প্রেসিডেন্ট তানজিলা জুনায়েদ, ভিপি তানরুবা ইয়াসমিন।

















