মানুষকে বস্ত্র দান করলে আল্লাহতালা তাকে জান্নাতের পোশাক দেবেনঃ আ জ ম নাছির

297

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনার কালো থাবা আর অভাবের কারণে অনেক মানুষের পক্ষে আলাদাভাবে শীতের কাপড় কেনা দুঃসাধ্য।

Advertisement

জীবনযাত্রা কষ্টকর হয়ে পড়েছে দিনমজুর, ভ্যানচালক, ইজিবাইক চালক, পাথর শ্রমিক, চা শ্রমিকসহ সাধারণ কর্মজীবী এবং ছিন্নমূল মানুষ ঠাণ্ডায় কষ্ট পাচ্ছে। তাই সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের দূর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন। ব্যক্তি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে শীতার্তদের রক্ষা করা যায়।

দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবসেবা। এটা সওয়াবের কাজও বটে। বস্ত্র দান করলে আল্লাহতায়ালা তাকে জান্নাতের পোশাক দান করবেন।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উত্তর আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক শাহেদ হোসেন টিটুর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাহেদ হোসেন টিটুর সভাপতিত্ব ও মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকারিয়া, কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত কাউন্সিলর জাহেদা বেগম পপি, আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ, মহানগর যুবলীগ সদস্য সাখখাওয়াত হোসেন সাকু, তানভীর আহমেদ রিংকু, মো. জাহাঙ্গীর, ওয়াাহিদুল আলম শিমুল, মাকসুদুর রহমান মাসুদ,, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. আজিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল আহমেদ বাবু, কৃষকলীগ নেতা সৈয়দ সাদ্দাম, মো. আশরাফ, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাপ্পী, ইকবাল হোসেন জিকু, জুই সুলতানা, সাবিহা সোলতানা, রাইসুল মাহমুদ, শ্রমিক লীগ নেতা শেখ মো.মহিউদ্দিন, তুহিন বাবু, মো. আশফাকুর রহমান, মো. ইমন ইমু, মো ওবায়দুর রহমান তুহিন, তৌহিদুল আলম, সাহাব উদ্দিন জুয়েল, আলিফ খান,আরিফুল ইসলাম, রিপন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement