দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি ও সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, ঊত্তর জেলা ও দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেশে এক অরাজকর পরিস্থিতি বিরাজ করছে। রাষ্ট্রীয় মদদে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশে মূল্য বৃদ্ধি করে জনগণের জনজীবনে হাহাকার পরিস্থিতি সৃষ্টি করেছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে দূর্নীতির আখড়াখানা বানিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করছে এই অবৈধ ভোটবিহীন সরকার। দেশের সিংহভাগ জনগণের প্রতিনিধি বিএনপি কে বাদ দিয়ে সরকার তাদের গৃহপালিত তথাকথিত কিছু দলের মতামত নিয়ে যে নির্বাচন কমিশন গঠন করেছে তা দিয়ে কখনোই সুষ্ঠু ভোট সম্ভব নয়। অবিলম্বে এই অবৈধ সরকার কে পদত্যাগে বাধ্য করে একটি নির্দলীয় তত্বাবধায়ক সরকার গঠনের তাগিদে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার গঠন করা হবে।
উক্ত বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনসুর উদ্দীন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তানভীর, সাব্বির আহমেদ, খন্দকার রাজীবুল হক বাপ্পী, নুর নবী মহরম, ফখরুল ইসলাম শাহীন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা একরামুল আজিম, তসলিম উদ্দিন, মঈন উদ্দিন, গিয়াস উদ্দিন, তকিবুল হাসান চৌধুরী তকি, কাজী সেলিম উদ্দিন, সুজা উদ দ্দৌলা সজিব, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য শাহরিয়ার আহমেদ, আবু কায়সার, আল মামুন সাদ্দাম, মাহমুদুল ইসলাম রাজু, আবু হাসনাত জুয়েল, আব্বাস উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মাহফুজ উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, মহিউদ্দিন মেসি,আবু বক্কর, নাইম উদ্দিন মিনহাজ, সরোয়ার হোসেন রুবেল,গাজী আবদুল মুবিন, সাহেদ খান, হেলাল আহমেদ, মোহন দে, বেলাল উদ্দিন মুন্না, শহিদুল ইসলাম, সাইফুদ্দিন তালুকদার, রাশেদ খান, আবদুল্লাহ আল নোমান, মাহবুবুর রহমান, সাইফুল আজম ছোটন, কাউসার উদ্দিন, শেখ আনিস উদ্দিন ইমন, ইনজামামুল হক ইমন।
এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ মিছিল সহকারে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা ছাত্রদলের কলেজ, থানা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

















