নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার ইসলামিয়া কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ ৮ মার্চ (মঙ্গলবার) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এসময় ক্ষতিগ্রস্তরা তার কাছে নিজেদের অবর্ণনীয় দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের প্রত্যেককে ত্রাণ ও নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।
তিনি ক্ষতিগ্রস্তদেরকে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রাপ্তির ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সদস্য বেলাল আহমেদ, আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ সোলায়মান, রিফাত উদ্দিন বাবু, হাজী ইউসুফ, হাজী মো বাদশাসহ সংশ্লিষ্ট নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত ৫ মার্চ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাকলিয়া কালামিয়া বাজার ইসলামিয়া কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
















