সরকার সিন্ডিকেট ও কালোবাজরিদের পক্ষে অবস্থান নিয়েছেঃ জেলি চৌধুরী

277

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেলি চৌধুরী বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটি লুটপাটের দলে পরিণত হয়েছে। লুটপাটের টাকা বিদেশে পাচার করছে। রাষ্ট্রীয় সন্ত্রাস করে বিরোধী শক্তিকে দমন পীড়ন করে দাবিয়ে রেখেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও মিছিলে সরকারী দল পুলিশ দিয়ে বাধা দিচ্ছে, হামলা করছে। এতে করে স্পষ্ট সরকার সিন্ডিকেট ও কালোবাজরিদের পক্ষে অবস্থান নিয়েছে। বিনাভোটের এই সরকারের কারসাজিতে তেল, চাল, ডিজেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। যে কারণে খেটে খাওয়া, দিন আনা দিন খাওয়া মানুষ আজ অসহায়ত্ব জীবন যাপন করছে। এ জন্য আমাদের লক্ষ্য দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে দলকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলনের জন্যে প্রস্তুত হতে হবে।

Advertisement

তিনি আজ সোমবার (১৪ মার্চ) বিকালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কার্যালয় নাছিমন ভবনে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা মহিলা দলের যৌথ উদ্যোগে আয়োজিত কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাইম রিকুর সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দল নেত্রী এড.নাসিমা আক্তার চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর মহিলা দল নেত্রী কামরুন নাহার লিজা, জিন্নাত রাজ্জাক জিনিয়া, ফারহানা জসিম, উত্তর জেলা নেত্রী এড. ফারহানা, জান্নাতুল ফেরদৌস, সেলিনা আক্তার, দক্ষিণ জেলা নেত্রী ফাতেমা আক্তার মুন্নি, জোহরা বেগম, হাবিবা সুলতানা পারভীন আক্তার ফারহানা, শামসুন্নাহার, ফেরদৌস কলি, সেলিনা আক্তার তানজিনা, নাজমা বেগম, সানোয়ারা বেগম, জাহানারা বেগম জানু, সাহেদা বেগম ভাসানী প্রমূখ।

Advertisement