দেশকে এগিয়ে নিতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সুরক্ষার দায়িত্ব নিতে হবেঃ চসিক মেয়র

228

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশকে এগিয়ে নিতে শিশু কিশোরসহ সকল শ্রেণী পেশার মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সাথে নারী পুরুষের কর্মসংস্থানকে গুরুত্ব দিতে হবে। তিনি মাহে রমজান শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৫ টাকার বিনিময়ে ঈদ শপিংয়ের আয়োজনকে একটি প্রশংনীয় উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন।

Advertisement

আজ মঙ্গলবার সকালে শুলকবহর ওয়ার্ডস্থ একটি কমিউনিটি সেন্টারে ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমের সভাপতিত্বে শিশু কিশোরদের মাঝে ৫ টাকায় ঈদ শপিং অনুষ্ঠানের উদ্বোধন কালে একথা বলেন।

সামাজিক সংগঠন বিজয় কেতনের সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুন নাহার ফুলো, আতিকুর রহমান, আনিকা তাসমিন, মেহেরুন্নেছা জেসি প্রমুখ।

মেয়র আরো বলেন, সমাজের ধণাঢ্য ব্যক্তিদের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি ৫ টাকায় বিনিময়ে শিশু কিশোরদের ঈদ শপিং আয়োজনকে সকলে অনুকরণ করতে পারলে দারিদ্র বিমোচনের একটি ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে বলে অভিমত প্রকাশ করেন। পরে মেয়র শিশু কিশোরদের কাছে পাঁচ টাকার বিনিময়ে ঈদ শপিং কার্যক্রমের উদ্বোধন করেন।

Advertisement