জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড যুবদলের খাবার বিতরণ

197

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে শনিবার (৪ জুন) বিকালে কোতোয়ালি মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও বাদে আসর আবু সৈয়দ দোভাষ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Advertisement

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জামে মসজিদের ঈমাম মাওলানা মো. ফারুক।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, কোতোয়ালী থানা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান মিয়া, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

ওয়ার্ড যুবদল নেতা মো. ইফতেখারের সভাপতিত্বে ও যুবনেতা জাহেদুল হক সোহেলের পরিচালনায় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সি. যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবুল কাসেম সওদাগর, মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ, সাইফুদ্দীন মীর্জা, আবদুর রাজ্জাক, হামিদুল হক হামু, নগর যুবদলের সহ সভাপতি ইকবাল হোসেন সংগ্রাম, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, যুগ্ম সম্পাদক মো. সেলিম, সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সহ যোগাযোগ সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, নগর যুবদলের সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ সমবায় সম্পাদক মো. ইদ্রীছ সবুজ, সহ শিল্প সম্পাদক আবদুল্লাহ আল মামুন জিতু, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান, সি. যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, ওয়ার্ড বিএনপি নেতা আকবর শরীফ, ইকবাল শীরফ, শফি সওদাগর, রফিক সওদাগর, সাজ্জাদ হোসেন বশর, আশরাফ উদ্দীন , সাইফুল ইসলাম, যুবনেতা আতিকুর রহমান, মো. মোর্শেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূরুল আলম, আবদুল মাবুদ, কোতোয়ালী থানা ছাত্রদল নেতা মো. রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা নুর আলম নুরু, ইকরাম সিদ্দিকী রানা, শহিদুল্লাহ রনি, ছাত্রনেতা সালমান, মো. কবীর, ছাত্রনেতা আরাফাত, মো. সুমন মো. জসিম প্রমূখ।

Advertisement