বিএনপি নেতা আলী আজমী মাবুদের ইন্তেকাল, বিএনপির শোক

229

চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ওয়ার্ড় বিএনপি’র সি. সহ-সভাপতি আলী আজমী মাবুদ মঙ্গলবার (১৪ জুন) সকাল আটটায় কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

Advertisement

মঙ্গলবার বাদে আসর উত্তর কাট্টলী আজিম তালুকদার বাড়ী বায়তুর রহমত জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে আলী আজমী মাবুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, আকবরশাহ থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, সাধারন সম্পাদক মাঈনুউদ্দীন চৌধুরী মাঈনু।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আলী আজমী মাবুদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব। রাজনীতির পাশাপাশি তিনি উত্তর কাট্টলী স্পোর্টস একাডেমী ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত ছিলেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পূর্বে তাকে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে দীর্ঘদিন কারাগারে রাখা হয়। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হবে তা পূরণ হবার নয়। দলের প্রতি তার অবদান জাতীয়তাবাদী দল দীর্ঘদিন মনে রাখবে। তিনি আমাদের মাঝে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement