পিপি সিরাজুল ইসলামের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী’র শোক প্রকাশ

215

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ ক ম সিরাজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

শোকবার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আ ক ম সিরাজুল ইসলাম আওয়ামী পরিবারের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন পেশাজীবি নেতা ও দলের একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারালাম।

শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement