চট্টগ্রামে হাজতীর মৃত্যু

202

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. জামাল উদ্দিন নামে ৬৭ বছর বয়সী এক কারাবন্দী হাজতীর মৃত্যু হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জামাল উদ্দিন গ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান। তিনি বলেন, গতকাল সেমবার (২০ জুন) রাতে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Advertisement