২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে শেখ হাসিনার জন্মদিন পালন

191

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম নগরীর ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ খতমে কুরআন, দোয়া-মাহফিল ও আলোচনা সভা আজ ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Advertisement

মিলাদ পরিচালনা করেন বেপারী পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর শেখ মোঃ জাফরুল হায়দার চৌধুরী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা জালাল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য রওশন উদ্দিন, মাসুদ করিম, মনির মাষ্টার, মোঃ এনাম, এনামুল হক নিজাম।

উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ এ-ইউনিটের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, বি-ইউনিটের সভাপতি মোঃ এহতেশামুল হক নাহিদ, সাধারণ সম্পাদক মোঃ কাইছার, সি-ইউনিটের সভাপতি শেখ মোঃ আবদুল মজিদ চান্দু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খানসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জন্মদিনের আলোচনা সভায় দেশের উন্নয়নের রূপকার মাদার অব হিউমিনিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Advertisement