কর্ণফুলীতে নিখোঁজ শিপিং ব্যবসায়ীর লাশ উদ্ধার

191

কর্ণফুলী নদীতে নৌকা থেকে পা পিছলে পড়ে নির্খোঁজ শিপিং ব্যবসায়ী মোহাম্মদ বাহারুল আলম বাহারের (৬২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ ১ অক্টোবর সকাল ৮টার ডিদকে কর্ণফুলী সেতুর নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

Advertisement

মারা যাওয়া বাহারুল আলম বাহার চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক। তিনি ভোলা জেলার দৌলতখান এলাকার বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, সকালে লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে সকাল ৮টার দিকে আমরা লাশটি উদ্ধার করি।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় নগরীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরার জন্য সদরঘাটে আসেন তিনি। এ সময় নৌকাতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এরপর থেকেই তিনি নিঁখোজ ছিলেন।

Advertisement