বাঁশখালীতে দুই অস্ত্র নিয়ে সন্ত্রাসী হৃদয় আটক

198

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ আলমগীর হোসেন হৃদয় (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১টি এসবিবিএল এবং ১টি ওয়ান শুটারগান জব্দ করা হয়। আজ শনিবার র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

Advertisement

আটক যুবক বাঁশখালীর সরল এলাকার পশ্চিম পাড়া কালু বলির বাড়ির মফিজুল আহমেদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, শুক্রবার রাত সোয়া আটটার দিকে বিশেষ অভিযানে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে হৃদয় স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করতো। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement