চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে ৬ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে ওসমানিয়া গলি, শুটকি গলি, চাক্তাই এলাকায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়।
Advertisement
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিনগুলো বিক্রির জন্য সংরক্ষণ করেছিল। আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে জব্দ করি।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর সহকারি পরিচালক আবদুল্লাহ আল মতিন, পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসাইন এবং পুলিশের ৫ সদস্যের টিম অংশ গ্রহণ করেন।
Advertisement

















