কক্সবাজার থেকে ঢাকার পাচারের সময় বিলুপ্ত প্রজাতির ১টি সজারু ও ২টি লজ্জাবতি বানর উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে সংকটাপন্ন প্রাণীগুলো উদ্ধার হয়। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, হানিফ পরিবহনের বাস নং-ঢাকা-মেট্টো-ব-১৫-২৩৬৭ যোগে একজন বন্যপ্রাণী পাচারকারী কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করছে এমন তথ্যে পাই। পরে আমরাচট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে অবস্থান নেই। বাসটি তল্লাশী করে বিপন্ন প্রজাতীর ১টি স্বজারো ২টি লজ্জাপতি বানরসহ এরশাদ (৩৫) নামের এক পাচারকারীকে আটক করি। এরশাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার করইবাড়ি এলাকায়।
ওসি বলেন, অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচার করার দায়ে আটক পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৪(খ) ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয়স্থলে পাঠানোর জন্য চুনতি রেঞ্জ বর্ন কর্মকর্তা মাহমুদ হোসাইনের কাছে হস্তান্তর করা হয়েছে।
















