চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে
আরো এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সোয়া দশটায় তাকে ধরা হয়।
Advertisement
গ্রেফতার মোরশেদ আলম (৪০) চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার হাজানী হাট ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ মনজুর আলমের ছেলে।
মেডিকেল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, চমেক হাসপাতালের ৬ষ্ঠ তলায় ৩৩ নং গাইনী ওয়ার্ডে অবস্থান নিয়ে মোরশেদ রোগীর স্বজনদের বেসরকারি ক্লিনিকে প্যাথলজি ও পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রভাবিত করছিল। এসময় তাকে ধরা হয়।
পাঁচলাইশ থানার ডিউটি অফিসার জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
Advertisement
















