কর্ণফুলীতে সাড়ে ৯৩ হাজার ইয়াবা নিয়ে কারবারি ধরা

177

চট্টগ্রামে কর্ণফুলী থানার বৈরাগী এলাকার একটি বাসভবন থেকে ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

২ জানুয়ারি এ অভিযান চালায় র‍্যাব।

গ্রেফতার মোঃ আব্দুর রহিম (৩০) কর্ণফুলী থানার বদলপুরের মোঃ ইলিয়াসের সন্তান।

র‍্যাবের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আটককৃত রহিমের স্বীকারোক্তি ও দেখানো মতে খাটের নিচে দুটি প্লাষ্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement