মিরসরাইয়ে বিএসআরএম এর লরির ধাক্কায় ৩ যাত্রী আহত

177

মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ে বিএসআরএম এর ব্যাপরোয়া লরির ধাক্কায় লেগুনার ড্রাইভার, নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে।

Advertisement

মঙ্গলবার ( ১৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মিরসরাই সোনাপাহাড়স্থ বিএসআরএম কারখানা গেইট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মিরসরাইয়ের বিএসআরএম কারখানার গেইট এলাকায় যাত্রীবাহী একটি লেগুনাকে বিএসআরএম এর লোহার প্লেটবাহি একটি লরী পেছন থেকে স্বঝোরে ধাক্কা দিলে লেগুনাটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে লেগুনার ড্রাইভার রাজু , এক নারী ও এক শিশু সহ ৩জন মারাত্মক আহত হয়। আহতদের স্থানিয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে ড্রাইভার রাজুর নাম পরিচয় পাওয়া গেলেও নারীও শিশুর পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত নারী ও শিশুর পা ভেঙে যাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আহত লেগুনা ড্রাইভার রাজু জানান, বারৈয়ারহাট থেকে মিরসরাই যাওয়ার পথে বিএসআরএম কারখানার ভেতর থেকে একটি লরি বের হয়ে কারখানার ২শ গজ দক্ষিন পাশে কিছু বুঝার আগেই পেছন থেকে স্বজোরে ধাক্কা মারে। এতে লেগুনার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এর পর আর কিছু মনে নেই।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মামুন জানান, বিএসআরএম কারখানার লরীর ধাক্কায় লেগুনা দূর্ঘটনার আমি প্রত‌্যক্ষদর্ষী। দূর্ঘটনার পর লরিটি পালিয়ে গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া দূর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত লেগুনাটি উদ্ধার করে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

Advertisement