বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।
এ সমাবেশ সফল করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক প্রস্তুতি সভা নগরীর একটি রেস্তোরাঁয় গত সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আজিজুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে ও জিয়া উদ্দিন চৌধুরী আশফাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইদ্রিস মিয়া চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
এতে বক্তব্য রাখেন কামরুল ইসলাম হোসাইনি, নবাব মিয়া, ইব্রাহিম চেয়ারম্যান, সালাহউদ্দিন, মাহমুদুর রহমান মান্না, মোহাম্মদ নাজিম, সরওয়ার আলম,শফিকুল ইসলাম শাহীন, হাসান, মঞ্জু, শাহাদাত, মাহবুবুর রহমান, আবুল কাশেম, নুরুল হক, দিল মোহাম্মদ, সালাহউদ্দিন, মামুন ও সালাহউদ্দিন।
বক্তারা ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাবি আাদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দেশে আর কোন তামাশার নির্বাচন হতে দেয়া হবে না।
















