প্যাকেটজাত চিনির দাম তুলে এবং ওষুধের প্যাকেটের মূল্য কেটে অধিক দামে বিক্রির করছিল রহমান ট্রের্ডাস ও রণদীপ ড্রাগ হাউজ। তবে সোমবার চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে তাদের এ অভিনব প্রতারণা। প্রতিষ্ঠান দুটিকে গুণতে হলো ২৩ হাজার টাকা জরিমানা।
চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, গ্যাস সিলিন্ডার, চিনিসহ নিত্যপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্যাকেটজাত চিনির মূল্য ঘষে বাড়তি দামে বিক্রির দায়ে পলিটেকনিক মোড়ের রহমান ট্রের্ডাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্যাকেটের মূল্য কেটে অধিক দাম বিক্রির অভিযোগে আরেফিন নগরের রণদীপ ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা জরিমানা করেছি। জরিমানার পাশাপাশি তাদের সর্তক করে দেওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পুলিশ এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

















