অবিলম্বে মোশাররফ হোসেন দীপ্তির মুক্তি দিন: বক্কর

311

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, বিএনপির গণআন্দোলনে সরকার ভীত হয়ে পু‌রা‌নো কায়দায় মিথ‌্যা ও গা‌য়েবী মামলার আশ্রয় নি‌চ্ছে। রা‌তের অন্ধকা‌রে বিএন‌পির ত‌্যাগী ও জন‌প্রিয় নেতা‌দের গ্রেপ্তার কর‌ছে। বিএন‌পির শা‌ন্তিপূর্ণ সভা সমা‌বে‌শে বিনাউস্কা‌নি‌তে পু‌লিশ হামলা ক‌রে উল্টা বিএন‌পির নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা আওয়ামী সরকা‌রের অপরাজনী‌তির ব‌হিঃপ্রকাশ। মামলা, হামলা, গ্রেপ্তার নির্যাতন ক‌রে ফ‌্যা‌সিষ্ট আওয়ামী সরকা‌রের শেষ রক্ষা হ‌বেনা। দে‌শের মানুষ এখন লু‌টেরা সরকা‌রের পত‌নের জন‌্য ঐক‌্যবদ্ধ ।

Advertisement

তিনি অবিলম্বে মোশারফ হোসেন দীপ্তি সহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

শ‌নিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে আটক চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তির আকবর শাহ থানার বাসায় গিয়ে উপ‌স্থিত নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএন‌পি দে‌শের সু‌বিধা বঞ্চিত জনগ‌নের অ‌ধিকার প্রতিষ্ঠার জন‌্য আ‌ন্দোলন কর‌ছে। আ‌ন্দোল‌নের মাধ‌্যা‌মে আমরা জনগণকে মুক্ত করতে চাই, গণতন্ত্রকে মুক্ত করতে চাই, আমাদের নেত্রীকে মুক্ত করতে চাই। এই মুক্তি আমরা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে।

এসময় তি‌নি মোশারফ হোসেন দীপ্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি অবিলম্বে মোশারফ হোসেন দীপ্তি সহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মনজুরুল আলম মঞ্জু, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, নগর বিএনপি নেতা নুরুল আকবর কাজল,‌ রেহান উ‌দ্দিন প্রধান, আজাদ বাঙালী, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শহীদ উল্লাহ বাহার, নগর যুবদলের সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন,‌ যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মো. সেলিম, এরশাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলী মুর্তজ খান,, নগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, থানা বিএনপি নেতা মাহবুব আলম, রায়হান মাহমুদ, নগর যুবদলের দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মাহবুব খালেদ, নগর যুবদলের সহ সম্পাদক মো. ইউসুফ, থানা যুবদলের সদস্য সচিব মোঃ হাসান, শওকত খাঁন রাজু, ইলিয়াস খাঁন, সি. যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ, ইউনুছ মুন্না, ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. ইউনুছ, বাদশা আলমগীর প্রমুখ।

Advertisement