দেওয়ানবাজার এলাকা থেকে ৩৫টি ব্যাটারী রিক্সা জব্দ

189

নগরীর দেওয়ান বাজার ও দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গত দুই দিনে মোট ৩৫টি অবৈধ ব্যাটারী রিক্সা জব্দ করে ডাম্পিংয়ে পাঠিয়েছে সিএমপি’র ট্রাফিক দক্ষিণ বিভাগ।

Advertisement

গত ৯ ও ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-চকবাজার) মো: মনিরুজ্জামান। সার্জেন্ট সুখেন চন্দ্র দে, সার্জেন্ট নাজমুল ও ট্রাফিক কনস্টেবলরা এসময় উপস্থিত ছিলেন।

ট্রাফিক দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা জানান, নগরীতে অবৈধভাবে চলাচলরত ব্যাটারী রাক্সার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে বিদ্যুৎ খেকো অবৈধ এসব ব্যাটারী রিক্সার দৌরাত্ম্য হ্রাস পাবে।

Advertisement