নগরীর টেরিবাজার বিচিত্রা বিপনী কেন্দ্রে বাণিজ্যিক প্রতিষ্ঠান আল আকসা ক্লথস এর দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।
Advertisement
আজ মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই ব্যবসা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন।
উদ্বোধন পরবর্তী প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পাঠ করা হয়।
এসময় কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মো. মনির হোসেন,মো. সোহেল, মো. সাদ্দাম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক মো. হোসেন, সহসভাপতি মো.লিয়াকত, নগর স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি আবদুর রশিদ লোকমান, মো. জসিম উদ্দিন, মো. শাকিল খান, মো. মহসিন, মো.মুরাদ, সাইমন, মো. জাহেদ, মো. ইয়াসিন আরাফাতসহ টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement
















