মিরসরাইয়ে‌ ০২-০৪ ব্যাচ’র সহায়তা পেল ৫ হাজার মানুষ

343

এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচ এর উদ্যোগে মিরসরাইয়ে ৫ হাজার দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে বিভিন্ন সেবা সহায়তা দেয়া হয়েছে। সহায়তার মধ্যে ছিল> ফ্রি হেলথ ক্যাম্প, ওষুধ বিতরণ, শিশুদের খতনা, কাপড়, সবজি, শিক্ষা ও ক্রিড়া সামগ্রী এবং নারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ। চিকিৎসা সেবা প্রদান করেন ০২-০৪ ব্যাচের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক সদস্যরা।

Advertisement

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার করেরহাট ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল নলখোঁ ত্রিপুরা পাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে ফ্রি হেলথ ক্যাম্প ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা: মো: ইসমাইল খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ফ্রি হেলথ ক্যাম্প এর আহবায়ক জনি ঘোষসহ মানবিক ০২-০৪ ব্যাচের সদস্যরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘প্রত্যন্ত এই পিছিয়ে পড়া জনপদে মানবিক ০২-০৪ এর বর্ণাঢ্য আয়োজন প্রশংসনীয়। দিনব্যাপী বৃহৎ পরিসরে মানবতার সেবায় এধরণের কর্মকান্ড এই অঞ্চলের অসহায় মানুষদের মুখে হাসি ফোটাবে বলে মনে করি।’

ফ্রি হেলথ ক্যাম্পে হতদরিদ্র ৩ হাজার জনকে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ৫১ জন দরীদ্র পরিবারের মুসলিম শিশুকে ফ্রি খতনা করানো হয়। ১৫’শ দরীদ্র পাহাড়ী বসতিদের মাঝে কাপড় ও সবজি বিতরণ করা হয়‌। এছাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। যাদের অধিকাংশই পাহাড়ী অধিবাসী। এসব কর্মকাণ্ড শেষে উপজাতি ও পাহাড়ি আদিবাসীদের অংশগ্রহনের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে ০২-০৪ ব্যাচ এর কৃতি শিক্ষার্থী মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক তার বক্তব্যে বলেন, ০২-০৪ এর সারাদেশের বন্ধুদের আর্থিক সহায়তায় আজকের এই আয়োজন। ০২-০৪ এর বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত বন্ধুদের গত এক মাসের অক্লান্ত শ্রম আজকের অনুষ্ঠানের সফলতার প্রধান ফসল। এমন দুর্গম পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া দরীদ্র জনগোষ্ঠীর কল্যানে এমন আয়োজন একটি উদাহরণ হয়ে থাকবে। আমারা আজ আত্মতৃপ্ত বন্ধুত্বের একটি প্লাটফর্ম থেকে রাষ্ট্রের পিছিয়ে পড়া একটি ৫ হাজার মানুষের মুখে একটু হলেও হাসি ফোটাতে পেরেছি। এটাই আমাদের সফলতা।

Advertisement