আন্দরকিল্লায় ওয়েল্ডিং কারখানায় আগুন, পুড়ে অঙ্গার ১

180

নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকায় একটি ওয়েল্ডিং কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আশেপাশের ৩টি প্রিন্টিং ও প্রেসের দোকান, কেমিক্যালের দোকান পুড়ে যায়। ঘটনাস্থল থেকে পুড়ে অঙ্গার হওয়া একটি লাশ উদ্ধার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন লেগেছিল। মার্কেটের একটি ওয়েল্ডিং কারখানায় আগুন লাগে। পরবর্তী সময়ে আশপাশের তিন-চারটি প্রিন্টিং প্রেসসহ পাশের তিন তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জয় নিউজকে বলেন, এবি সার্জিক্যাল নামের দোকানে কেমিক্যাল মজুত থাকায় আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর বলে জানান তিনি।

Advertisement