২০২১ সাল থেকে বেতন বকেয়া, অনশনে হাবিব গ্রুপের কর্মচারিরা

157

২০২১ সাল থেকে বকেয়া বেতন আদায়ের দাবিতে আজ সকাল থেকে অনশনে নেমেছে হাবিব গ্রুপের কর্মকর্তা ও কর্মচারিরা। নগরের কোতোয়ালি থানার লাভ লেইনে হাবিব গ্রুপের অফিসের সামনে অমরণ অনশন করছে তাঁরা।

Advertisement

অনশনকারীরা বলেন, কোম্পানি আমাদেরকে বিভিন্ন সময় বকেয়া বেতন পরিশোধ করার লিখিত আশ্বাস দিয়েছিল। কিন্তুু আমাদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা না দিয়ে ওদের বিলাসবহুল গাড়ি, বাড়ি ব্যবহার করছে। আমরা শ্রমিক কর্মচারিরা মানবেতর জীবনযাপন করছি।

তারা বলেন, আমাদের এমডি সালমান হাবিব বিগত নভেম্বরে টাকা পরিশোধ করবে বলে ১০০% কমিমেন্ট দিয়ছিল। কিন্তুু আমাদের কোন বকেয়া টাকা দেননি। এই অবস্থায় আমাদের মৌলিক চাহিদা পুরনে অক্কম হয়ে মানবেতর জীবনযাপন করতেছি। তাই আমরা নিরুপায় হয়ে আজ থেকে আমরণ অনশন শুরু করেছি। আমাদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চলবে।

Advertisement