বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাষ্টারের নাগরিক শোক সভা অনুষ্ঠিত

175

চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম এস কে নূর হোসেন মাষ্টার ছিলেন আগাগোড়া একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষে মানুষ, যৌবনে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করেছিলেন, যুদ্ধ শেষে তিনি মানুষ গড়া কারিগর হয়ে শিক্ষর মতো মহান পেশকে সঙ্গী করে নেন। তিনি আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন।

Advertisement

গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলা দক্ষিণ মাদার্শা মাদারীপুল রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাষ্টার এর নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

ডাক্তার মোহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন শাহ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস গনি চৌধুরী, ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ সরওয়ার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সাজ্জাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দিদার, নুর ইসলাম মাষ্টার, মওলানা হারুন, প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, মোহাম্মদ নাজিম উদ্দীন মেম্বার, মোস্তফা কামাল, যুবলীগ নেতা মুছা লিটন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মোহাম্মদ আকবর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মিনহাজ চৌধুরী প্রমুখ, অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট সাহাব উদ্দিন।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাষ্টার গত পাঁচ জানুয়ারি সড়ক দূর্ঘটনা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত বরণ করেন।

Advertisement