জামাল আহমেদ দুঃসময়ের নেতা: ডা. শাহাদাত

196

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, চকবাজার থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জামাল আহমেদ দুঃসময়ের ত্যাগী নেতা। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ। ১৬ নং চকবাজার বিএনপির রাজনীতিতে সারা জীবন নিরলস ভাবে পরিশ্রম করে গেছেন। আমরা দেখেছি অসুস্থ শরীর নিয়ে তিনি বিএনপি’র কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ।এখন তিনি খুব অসুস্থ। আমরা সকলেই তার রোগমুক্তি কামনায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

Advertisement

তিনি আজ মঙ্গলবার (১৪ মার্চ) বাদে যোহর ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে চকবাজার থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জামাল আহমেদ এবং চকবাজার ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মো সেলিমের আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দোয়া ও মাহফিলেবিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরফাথ রহমান কোকোসহ চকবাজার থানার মৃত সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাপাসগোলা জামতলা মসজিদের পেশ ইমাম মো নেছার আহমেদ।

১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মন্জুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলুর সঞ্চালনায় চকবাজার থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জামাল আহমেদ এবং চকবাজার ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মো সেলিমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: কামরুল ইসলাম,চকবাজার থানা বিএনপির সাধারন সম্পাদক মো নুর হোসেন , মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু, চকবাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনু, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজন, শোলকবহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান চৌধুরী ওসমান, চকবাজার ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো নুরু, যুবদল চট্টগ্রাম মহানগর সমাজ সেবা সম্পাদক মো সালাউদ্দিন, চকবাজার থানা বিএনপি নেতা মো হাফেজ, মো বকতেয়ার, আজিম, মো ইব্রাহিম, জাভেদ প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement