নদী দিবসে নদী পরিব্রাজক দল চট্টগ্রামের ফেলোশিপ অনুষ্ঠিত

235

আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বাংলাদেশ নদী পরিব্রাজক দল- চট্টগ্রাম-জেলা কমিটির  উদ্যোগে কর্ণফুলী নদী ভ্রমণ এবং “নদী বাঁচলে বাঁচবে দেশ-নদীর জন্য তারুণ্য” শীর্ষক ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

Advertisement

উক্ত দিবসে কর্ণফুলী নদী দূষণ ও নদীর পাশে বসবাস করা পরিবারের সাথে কথা বলে তাদের সমস্যা গুলো জানতে চায় চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দগণ।

উক্ত নদী দিবসে উপস্থিত ছিলেন সভাপতি সাংবাদিক নুর মোহাম্মদ রান, সহ- সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আসিফ, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক নুরুল আবছার মামুন, কার্যকরী সদস্য এলরী স্টিভেন ডায়েজ ও সাধারণ সদস্য মোঃ নাজিম।

আসুন আমরা সচেতন হই নদী ও পরিবেশ বাচঁলে বাচঁবে দেশ।

Advertisement