বিএনপি দেশীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন : শিক্ষা উপমন্ত্রী

166

নগরীর ওয়াসা মোড়ে অবস্থিত বিএনপি’র সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিএনপি দেশীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন।সুযোগ পেলেই তারা নাশকতা করে। আমরা দেখতে পারছি বিএনপি কিছুদিন ধরে দেশব্যাপী নাশকতা চালাচ্ছে। তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বিএনপি আবারো ২০১৪ সালের আগুন সন্ত্রাস, সন্ত্রাসী কার্যক্রমের পুনরাবৃত্তি করতে চায়।

হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, যদি বিএনপি এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চাই তাহলে সাধারণ জণগণ কে সাথে নিয়ে তাদের প্রতিহত করতে আমরা রাজপথে প্রস্তুত আছি।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন চসিকের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল সরকার, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সুরঞ্জিত বড়ুতা লাভু, আসাব রসুল জাহেদ, গাজী জাফর উল্লাহ, আসিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম নোভেল, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া দস্তগীর প্রমুখ।

Advertisement