বাশঁখালী আসনে চমক হয়ে উঠতে পারেন ড. জমির

364

ড. জমির উদ্দিন সিকদার মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য্যনিবাহী সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Advertisement

এই নিরহংকারী ও সাদা মনের মানুষটিকে সর্বদা অসহায়, বিপদ গ্রস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে দেখা যায়। ছাত্রজীবন থেকেই এই মেধাবী মানুষটি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতিতে মানবিকতার দ্যুতি ছড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

করোনাকালীন সময়ে ঢাকা সহ নিজ এলাকা চট্টগ্রামের বাঁশখালীতে অসহায় মানুষের পাশে দাড়িয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেন।

অত্যান্ত বিনয়ী ও মেধাবী মানুষটি তারুণ্যের নেতৃত্ব ও প্রশিক্ষণ বিষয়ক বিভিন্ন সভা সেমিনারে দেশের প্রতিনিধি হিসেবে এশিয়া , ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অংশ গ্রহণ করে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে তিনি বাঁশখালী ডিগ্রি কলেজের গভর্নিং বডি’র পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং কলেজের ব্যাপক উন্নয়ন করেছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, উপরের মহলে ড. জমির উদ্দিন সিকদার এর যাতায়াত ও ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে। তিনি পরিচ্ছন্ন ও সৎ রাজনৈতিক হিসেবে সর্বমহলে সমাদৃত। তাই এই মানবতার ফেরিওয়ালা একদিন সত্যি সত্যি বাঁশখালীর ফেরিওয়ালা হয়ে চমক দেখাতে পারেন বলে মনে করেন অনেকেই। বাঁশখালীর তরুন সমাজ ও সাধারণ মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড.জমির উদ্দিন সিকদারকে চায়, যাহা বিভিন্ন জরিপে উঠে এসেছে। তিনি ইতিমধ্যে সংগঠনের দায়িত্ব প্রাপ্ত এলাকা চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতা হিসাবে সততার সাথে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

Advertisement