ফৌজদারহাটে ৫০ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

288

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি পিকআপও জব্দ করা হয়।

Advertisement

র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ আগস্ট ফেনী থেকে চট্টগ্রামের দিকে একটি পিকআপ করে মাদক ব্যবসায়ীরা আসছে এমন গোপন সংবাদে উপজেলার ফৌজদারহাট এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করলে এসময় একটি পিকআপকে থামানোর সংকেত দিলে এটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আটক করে। এসময় মোঃ ইকবাল হোসেন (১৯), পিতা- মোঃ ইউসুফ মধ্যম মটুয়া এবং ইমরান হোসেন (২৪), পিতা- মজিবুর রহমান, সাং- দক্ষিণ বল্লভপুর উভয়ের থানা- ছাগলনাইয়া, ফেনী) কে আটক করে।

এসময় পিকআপের পিছনের বডির ভিতর হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত গাড়ি সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement