সীতাকুণ্ডে গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত আবু তাহের মারা গেছেন

328

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাসেম জুট মিলস এলাকায় গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণের ঘটনায় আহত গুদামের মালিক আবু তাহের (৪৫) ৯দিন পর মারা গেছেন।

Advertisement

বুধবার দুপুর ১টার সময় ঢাকা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টা নিশ্চিত করেছেন ৮নং সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ। নিহত আবু তাহের সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রাজা কাসেম বাড়ির মৃত আখেরুজ্জামান এর ছেলে।

উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট (মঙ্গলবার) বিকাল সাড়ে তিনটার সময় ইউনিয়নের কাসেম জুট মিলস এলাকায় চৌধুরী মার্কেটের মেসার্স এমটি এন্টারপ্রাইজ নামে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় গ্যাস সিলিন্ডারের একটি বোতল বিস্ফোরন ঘটে। অগ্নিকাণ্ডে অনেকগুলো সিলিন্ডারে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা গুদামটির মালিক মো. আবু তাহের ও তাঁর দুই কর্মচারী অগ্নিদগ্ধ হন। দগ্ধ আবু তাহেরের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা বার্ণ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ৯ দিন পর তার মৃত্যু হয়। নিহত আবু তাহের সোনাইছড়ি ইউনিয়ন যুব লীগের সাবেক সভাপতি ছিলেন।

Advertisement