সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১১

552

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১১জন আহত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার জোড়আমতল এবং সুলতানা মন্দির এলাকায় এসব দূর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় গার্লস স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে আসা একটি অজ্ঞাত লরীর ধাক্কায় মোঃ মছিউদৌলা (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় উল্টো পথে আসা ঢাকামূখী দ্রুতগতির একটি লরী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূইয়া। নিহত মছিউদৌলা উপজেলার জোড়আমতল এলাকার কুয়েত কামালের বাড়ির মৃত সুলতান আহমদের পুত্র। অপরদিকে এর আগে ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার বাঁশবাড়িয়াস্থ সুলতানা মন্দির এলাকায় কক্সবাজারগামী বাস একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশের সদস্যরা তাঁদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

দুই দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

Advertisement